শুক্রবার,১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লার বাদুরতলা এলাকায় খাস ফুড শো রুমকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত


কুমিল্লার বাদুরতলা এলাকায় খাস ফুড শো রুমকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১১.২০২০

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বাদুর তলা কান্দিরপাড় এলাকার খাস ফুড শো রুমকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

জানা যায়, গত কাল এক ক্রেতা ৮৫ টাকা করে ৪ কেজি তরল দুধ ক্রয় করেন খাস ফুড শো – রুম থেকে। দুধের প্যাকেটে মূল্য লেখা থাকলেও উৎপাদনের তারিখ না থাকায় ঐ ক্রেতা কুমিল্লা ভোক্তা অধিদপ্তরের অফিসে লিখিত অভিযোগ করেন।

পরে বুধবার(৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিষ্ট্যাট মোঃ আসাদুজ্জামান খাস ফুড শো – রুম এ গিয়ে মেয়াদ উওীর্ণ দুধ বিক্রির অভিযোগের সত্যেতা পেয়ে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি