শুক্রবার,১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০২০

স্টাফ রিপোর্টার:

সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা নেয়া হবে, আগামী ১৫ দিনের মধ্যে প্রতিটি বিভাগকে পরীক্ষা নিতে প্রস্তুতি নেওয়ার জন্য চিঠি দেয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের জানান।

চলতি মাসের শেষের দিকে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা নিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বুধবার ( ৪ নভেম্বর) একাডেমিক কাউন্সিলের এক সভায় এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।

তিনি বলেন, করোনায় সৃষ্ট সেশন জট কমিয়ে আনার লক্ষ্যে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা নিতে বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানের সমন্বয়ে একটি কমিটি করা হয়। কমিটির উত্থাপিত বিষয়গুলোর আলোকে আগামী ২৫শে নভেম্বর সিন্ডিকেট চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষার পর পর্যায়ক্রমে অন্যান্য পরীক্ষার দিকে এগুবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তিনি আরও বলেন, আগামী ১৫ দিনের মধ্যে প্রতিটি বিভাগকে পরীক্ষা নিতে প্রস্তুতি নেওয়ার জন্য চিঠি দেয়া হবে।

তবে পরীক্ষা নেয়ার সময় আবাসিক হলগুলো বন্ধ থাকবে এবং সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখেই পরীক্ষা নেয়া হবে। এক্ষেত্রে সর্বোচ্চ তিন থেকে চারটি বিভাগের পরীক্ষা একত্রে নেয়া হবে বলে জানান তিনি।।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি