শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ২


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১১.২০২০

ডেস্ক রিপোর্ট:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার ( ৭ নভেম্বর) ভোররাত ৪টা ১০ মিনিটে উপজেলার সোনাখালী রেলক্রসিংয়ে নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা নীলসাগর ট্রেনের সঙ্গে একটি বাসের সংঘর্ষ ঘটে।

এ সময় ট্রেনটি বাসকে দুমড়েমুচড়ে আধা কিলোমিটার দূরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে এক বাসযাত্রী ও হাসপাতালে নেওয়ার পথে আরেক বাসযাত্রী নিহত হন। আহত হন বাসের আরো কয়েক যাত্রী।

নীলসাগর ট্রেনের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল সোয়া পাঁচ ঘণ্টা বন্ধ ছিল। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি ট্রেনলাইন থেকে সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি