শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগ নেতার আত্মহত্যা!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১১.২০২০

ডেস্ক রিপোর্ট:

ফেসবুকে আবেগঘন ও ক্ষোভের স্ট্যাটাস দিয়ে তালায় ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেন (ত্যাড়া মুন্সী বাবু) আত্মহত্যা করেছে।

শুক্রবার বিকালে নিজ বাড়িতে বিষপান করলে তালা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়।

রিয়াদ হোসেন বাবু উপজেলার হরিশ্চন্দ্রকাঠি গ্রামের শেখ মনজুর রহমান এর ছেলে।

রিয়াদ এর চাচা মিজবাহ রহমান জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে সে নিজ বাড়িতে বিষপান করে। তৎক্ষনাত তাকে তালা হাসপাতালে আনা হলে সন্ধ্যা ৬টা দিকে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

তালা থানার ওসি মো. মেহেদী রাসেল জানান, তালা হাসপাতাল থেকে বাবু’র মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি