শুক্রবার,১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১১.২০২০

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বুড়িচং উপজেলার সোন্দ্রম গ্রামের জহিরুল ইসলামের দুই বছরের শিশু পুত্র পুকুরের পানিতে বাড়ির সবার অজান্তে ডুবে মৃত্যুবরণ করে।

ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে সোন্দ্রম গ্রামে।

স্থানীয় সূত্র ও বাড়ির লোকজন জানায় শনিবার দুপুরে জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর সোন্দ্রম গ্রামের সৌদি আরব প্রবাসী জহিরুল ইসলামের দুই বছরের শিশু পুত্র আব্দুল্লাহ সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে ডুবে মারা যায়।

স্থানীয় গ্রামের ইউপি সদস্য জামাল হোসেন খান মেম্বার, ও সাদ্দাম হোসেন জানান, সৌদি আরব প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী সুমী আক্তার ( ৩০)বাড়িতে হাঁস পালন করতো। ধারণা করা হচ্ছে ওই হাঁসের ঝাক দুপুরে বাড়ি থেকে পুকুরে যায়। এসময় শিশু আব্দুল্লাহ বাড়ির সবার অজান্তে হাঁসের পিছু পিছু খেলার ছলে পুকুরে পড়ে ডুবে যায়। ওই দিন দুপুর ২ টায় শিশু আব্দুল্লাহর মা সুমী আক্তার তার সন্তানকে না পেয়ে খোঁজতে বের হয়ে গিয়ে পুকুরের পানিতে সন্তান ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

সৌদি আরব প্রবাসী জহিরুল ইসলামে চার পুত্র সন্তানের মধ্যে আব্দুল্লাহ সবার ছোট ছিল। পরে রাত বাদ এশা সোন্দ্রম গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি