স্পোর্টস ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জুয়া চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হলেন সাবেক ক্রিকেটার রবিন মরিস। নিজের ফ্ল্যাট থেকে বেটিং চক্র চালানোর অভিযোগে এই ভারতীয় এই অলরাউন্ডারকে গ্রেপ্তার করে ভারতের মধ্যপ্রাচ্য পুলিশ।
রবিন মুম্বাই ও ওড়িশার হয়ে ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন। তার বিরুদ্ধে অভিযোগ ম্ম্বুাইয়ের আন্ধেরির ইয়ারি রোডের ফ্ল্যাটে জুয়ার আসর চালাচ্ছিলেন তিনি।
এসময় গ্রেপ্তার করা হয়েছে ধীরেন্দ্র কুলকার্নি ও রোহিত ভিমান্না নামে রবিনের দুই সহযোগীকেও। অভিযুক্তদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন, দু’টি ট্যাব ও নগদ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয় রবিনের ফ্ল্যাটে।
পুলিশ সূত্র জানিয়েছে, আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ নিয়ে জুয়া খেলার করার কথা স্বীকার করে নিয়েছেন তিন অভিযুক্ত।
আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট সোমবার পর্যন্ত অভিযুক্তদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। বেআইনি কাজে যুক্ত থাকার অভিযোগ রবিনের বিরুদ্ধে এই প্রথম নয়। গত বছর এক লোন এজেন্টকে অপহরণের অভিযোগ উঠেছিল রবিন ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে।
৪২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ১ হাজার ৩৫৮ রান করেছেন রবিন মরিস। তার ঝুলি ৭৬টি উইকেটও রয়েছে। এদিকে ৫১ লিস্ট-এ ম্যাচে ১ হাজার ৩৯৭ রান সংগ্রহ করেছেন তিনি। রয়েছে ৪৬টি উইকেট নিয়েছেন।

























































