ডেস্ক রিপোর্টঃ
না ফেরার দেশে চলে গেলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা আড়াইবাড়ি আলিয়া মাদরাসার অধ্যক্ষ পীর গোলাম সারোয়ার সাঈদী (৫২)। শনিবার (২১ নভেম্বর) ভোররাত ৪টা ২০ মিনিটে মারা যান তিনি (ইন্নালিল্লাহি….রাজিউন)।
মরহুমের ভাতিজা আড়াইবাড়ি দরবার কুমিল্লার পীর গোলাম পরোয়ার সাঈদী জানান, আজ (শনিবার) বাদ আসর কসবার আড়াইবাড়ি মূল দরবার শরিফে তার জানাজা অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, বেশকিছু দিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন তিনি।
মাওলানা গোলাম সরোয়ার সাঈদী ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত ইসলামিক স্কলার ছিলেন। ইসলামের বিভিন্ন বিষয়ের উপর তার আলোচনা ইউটিউবে বেশ আলোড়ন সৃষ্টি করে।


















































