শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ইন্টারনেট সেবা শুধু নগরে নয়, হাওর ও পাহাড়ি এলাকায় পৌঁছাতে প্রধানমন্ত্রীর নির্দেশ


ইন্টারনেট সেবা শুধু নগরে নয়, হাওর ও পাহাড়ি এলাকায় পৌঁছাতে প্রধানমন্ত্রীর নির্দেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

ইন্টারনেট সেবা শুধু নগরে নয়, হাওর ও পাহাড়ি এলাকার জনগণের মাঝে পৌঁছে দিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড-কে (বিটিসিএল) নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য সিনিয়র সচিব ড. শামসুল আলম।

গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং সংশ্লিষ্ট মন্ত্রী-সচিবরা একনেক সভায় অংশ নেন। বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

ড. শামসুল আলম বলেন, ইন্টারনেট সেবা রিমোট এলাকায় নিয়ে যেতে বিটিসিএল-কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সিনিয়র সচিব আরও বলেন, দেশে ব্যান্ডউইথের চাহিদা বাড়ছে প্রতিদিন। এছাড়া ২০২৫ সালে একটি সাবমেরিন ক্যাবল অকেজো হবে। এ জন্য সময়োপযোগী একটি প্রকল্প হাতে নেওয়ায় প্রধানমন্ত্রী খুশি হয়েছেন। প্রকল্পের আওতায় সাবমেরিন ক্যাবল ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি সংগ্রহ করে স্থাপন করা হবে। ১৩ হাজার ২৭৫ কিলোমিটার কোর সাবমেরিন ক্যাবল স্থাপনসহ ১,৮৫০ কি.মি. ব্রাঞ্চ সাবমেরিন ক্যাবল স্থাপন করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি