শনিবার,১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


নিয়োগ দেবে এসিআই


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)। প্রতিষ্ঠানটিতে ‘মেডিকেল সার্ভিসেস এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।

পদের নাম

মেডিকেল সার্ভিসেস এক্সিকিউটিভ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত মেডিকেল বিশ্ববিদ্যালয় অথবা কলেজ থেকে এমবিবিএস পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে বিএমডিসি রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। প্রার্থীর ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।নতুনেরাও আবেদন করতে পারবেন। মাইক্রোসফট অফিসে দক্ষতা ও দলবদ্ধভাবে কাজের মানসিকতা থাকতে হবে। ২২ থেকে অনূর্ধ্ব-২৮ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

ঢাকা।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

১২ ডিসেম্বর, ২০২০।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি