বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে চৌদ্দগ্রামের বসন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চৌদ্দগ্রাম পৌর এলাকার পূর্ব চান্দিশকরা গ্রামের প্রয়াত আলী আহম্মদের ছেলে এয়াছিন আরাফাত পাটোয়ারী (২৮) ও তার বন্ধু পার্শ্ববর্তী কিং শ্রীপুর গ্রামের আবদুল মজিদের ছেলে ইমরান হোসেন রুবেল (২৮)।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম শরফুদ্দীন শনিবার সকালে জানান, শুক্রবার গভীর রাতে দুই বন্ধু এয়াছিন ও রুবেল মোটরসাইকেলে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে বাতিসা ইউনিয়নের বসন্তপুর ব্রিজ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হন।

শনিবার ( ৫ ডিসেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম ব্রিজের নিচ থেকে দুইজনের লাশ ও সড়কের পাশ থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি