ডেস্ক রিপোর্টঃ
ফেনীতে পায়ুপথে করে ইয়াবা পাচারের সময় এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ জানান, শুক্রবার (৪ডিসেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহরের মহিপাল ফ্লাইওভারের নিচ থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
জাকির হোসেন (৩৫) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার আলী হোসেনের ছেলে।
হামিদ বলেন, “গোপন খবরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়। এ সময় মাদক পাচারকারী জাকিরকে আটক করে তল্লাশি করা হয়।
“এক পর্যায়ে সে পায়ুপথের ইয়াবা লুকিয়ে রাখার কথা স্বীকার করে। পরে তার কাছ থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”
এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করে রাতেই জাকিরকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


























































