ডেস্ক রিপোর্টঃ
মেয়েদের প্রথম ফেডারেশন কাপ হ্যান্ডবলের শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার ও ভিডিপির নারীদল। শনিবার (৫ ডিসেম্বর) ফাইনালে তারা ৩১-২৩ গোলে হারিয়েছে পুলিশ দলকে।
শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দলের লড়াইটা হয়েছিল সেয়ানে সেয়ানে। কিন্তু দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি পুলিশ দল।
প্রথমার্ধে ১৬-১৩ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ আনসার। আনসারের হয়ে খাদিজা সর্বোচ্চ ৬ গোল করেন। পুলিশের হয়ে সর্বোচ্চ ৭ গোল করেও দলকে শিরোপা এনে দিতে পারেননি খালেদা।























































