শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার চান্দিনায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০২০

স্টাফ রিপোর্টার:

ঢাকা চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার মাধাইয়া ইউনিয়নের নাওতলা এলাকায় ট্রাক চাপায় সফিকুল ইসলাম সফি (৩৮) নামে এক মোটর সাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল পৌনে ১০ টায় ঢাকা চট্রগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা এলাকায় পন্যবাহী ট্রাক কুমিল্লা মুখী মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে সফিকুল নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়।

ঘটনার সূত্রে জানা যায়,সোমবার দিবাগত রাতে নিহত সফিকুল ইসলামের শশুড় ঢাকা হাসপাতালে মারা গেলে তার লাঁশ কুমিল্লা আনার পথে এম্বুলেন্সের পিছনে করে মোটর সাইকেলে আসছিলেন সফিকুর ইসলাম সফিক। হটাৎ চান্দিনার নাওতলা আসার পর পিছন থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দিলে মোটর সাইকেল আরোহী সফিকুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন।

নিহত সফিকুল ইসলাম ঢাকার মহাখালী এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন ইলেটগন্জ হাইওয়ে থানা পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি