শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


করোনায় আরও ৩২ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯০৬ জনে।

আজ মঙ্গলবার ( ৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনায় শনাক্ত হয়েছে দুই হাজার ২০২ জনের শরীরে। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে চার লাখ ৮১ হাজার ৯৪৫ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৫৭১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ১ হাজার ১৯৪ জন হয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি