শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৭ জেলা দায়রা জজ ও সমমর্যাদার বিচারককের বদলি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

৭ জেলা ও দায়রা জজ এবং সমমর্যাদার বিচারককে বদলি করেছে সরকার। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিসিয়াল সার্ভিসের এই বিচারকদের বদলি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আইন কমিশনের সচিব (জেলা জজ) মীর রুহুল আমিনকে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোহাম্মদ শাহীন উদ্দিনকে খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) মো. হাসানুল ইসলামকে বরগুনার জেলা ও দায়রা জজ নিয়োগ দেয়া হয়েছে।

অপরদিকে বরগুনা জেলা জজ মো. আছাদুজ্জামানকে পাবনা, খাগড়াছড়ির জেলা জজ মো. আলমগীর হাসানকে চুয়াডাঙ্গায় বদলি করা হয়েছে।

চুয়াডাঙ্গার জেলা জজ মোহা. রবিউল ইসলাম প্রেষণে আইন কমিশনের সচিব নিয়োগ পেয়েছেন।

নোয়াখালী বিশেষ জজ আদালতের বিশেষ জজ (জেলা জজ) মো. শফিকুল ইসলামকে আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি