সোমবার,৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » ময়মনসিংহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, জীবিত কিনা জানতে ভাড়াটিয়াকে কল স্বামীর


ময়মনসিংহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, জীবিত কিনা জানতে ভাড়াটিয়াকে কল স্বামীর


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০২০

অনলাইন ডেস্কঃ
স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় স্বামী। ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ি ডুবালিয়াপাড়া এলাকায় শুক্রবার রাতে ঘটনাটি ঘটে।
নিহত রিক্তা মনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের সাহিদ মিয়ার মেয়ে। স্বামী মোতালেব একই এলাকার আব্দুল কাদিরের ছেলে।

ভালুকা মডেল থানার এসআই রোমন খান জানান, উপজেলার হবিরবাড়ী ডুবালিয়াপাড়া এলাকার নজরুল ইসলামের বাড়িতে স্বামীসহ ভাড়ায় থেকে স্থানীয় অ্যাডভান্স গার্মেন্টসে নারী শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে ঘরের চৌকির উপর ফেলে রেখে দরজা বাহির থেকে আটকিয়ে পালিয়ে যান স্বামী মোতালেব।

পরে পাশের ভাড়াটিয়া শাওনকে ফোনে বিষয়টি জানায় এবং স্ত্রী জীবিত না মরে গেছে জানতে চান। শাওন বিষটি বাড়ির মালিককে জানালে তিনি ভালুকা মডেল থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন।

এসআই আরো জানান, মরদেহর প্রাথমিক সুরতহাল রিপোর্টে এটি হত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্যে মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি