শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার বরুড়ায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বরুড়া উপজেলার কালিন্জিপাড়ায় তালহা নামে এক মাদ্রাসার শিক্ষক ট্রাক -মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন।

রোববার (১৩ ডিসেম্বর) ভোরে বরুড়ার আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা তালহা সড়ক দুর্ঘটনায় বরুড়ার কালিঞ্জি পাড়ায় নিহত হয়েছেন(ইলাহি……. রাজিউন)।

প্রত্যক্ষদর্শীরা জানান,রবিবার সকালে বরুড়া উপজেলার কালিন্জিপাড়া এলাকায় মোটর সাইকেল আরোহী তালহা বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর আরোহী মাদ্রাসার শিক্ষক মারাত্বকভাবে আহত হয়ে ঘটনাস্থেই নিহত হন।

নিহত তালহা বরুড়া পৌর সদরের পাঠান পাড়া ভূঁইয়া বাড়ীর বাসিন্দা।

বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমর বিষয়টি নিশ্চিত করে বলেন,আমরা পরিবারের সম্মতিক্রমে এবং কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে লাঁশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে “।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি