বুধবার,২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » শ্বশুড় অসুস্থ থাকায় বঙ্গবন্ধু টি-২০ ফাইনাল খেলছেন না সাকিব


শ্বশুড় অসুস্থ থাকায় বঙ্গবন্ধু টি-২০ ফাইনাল খেলছেন না সাকিব


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

বঙ্গবন্ধু টি-২০ কাপের ফাইনাল খেলা হচ্ছে না অলরাউন্ডার সাকিব আল হাসানের। তার শ্বশুড় অসুস্থ থাকায় জরুরি ভিত্তিতে তাকে যুক্তরাষ্ট্র যেতে হচ্ছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সাকিবের দল জেমকন খুলনার ম্যানেজার নাফিস ইকবাল জানান, শ্বশুড়কে দেখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব। ইতোমধ্যে হোটেলও ত্যাগ করেছেন তিনি। ফাইনালে আমরা তাকে পাচ্ছি না।

উল্লেখ্য, বঙ্গবন্ধু টি-২০ কাপে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে জেমকন খুলনা। সোমবার (১৪ ডিসেম্বর) কোয়ালিফায়ারে চট্টগ্রামকে বিশাল ব্যবধানে হারায় খুলনা। আগামী শুক্রবার (১৮ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে বঙ্গবন্ধু টি-২০ কাপের ফাইনাল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি