শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রাস্তার ধারে কুড়িয়ে পাওয়া বোমা বিষ্ফোরণে হাত হারোলো কলেজছাত্র


রাস্তার ধারে কুড়িয়ে পাওয়া বোমা বিষ্ফোরণে হাত হারোলো কলেজছাত্র


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১২.২০২০

 

ডেস্ক রিপোর্টঃ

ভাইয়ের সাথে নিজেদের জমিতে গোবর সার ফেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া বোমা হাতে তুলতেই বিস্ফোরণ। সঙ্গে সঙ্গে উড়ে গেল সাতক্ষীরার গোদাঘাটার কলেজছাত্র ইউনুস আলী ছোটনের বাম হাত। বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। আহত কলেজছাত্রকে সাতক্ষীরায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, ছোটন তাদের জমিতে গোবর সার ফেলার কাজে তার মেজো ভাই ফিরোজকে সাহায্য করছিলেন। এ সময় রাস্তার ধারে ফিরোজ একটি টিনের কৌটা দেখতে পেয়ে সেটি তার ছোট ভাই ছোটনকে দেখার জন্য দেন। ছোটন টিনের কৌটাটি খুলে পলিখিন মোড়ানা বস্তু দেখে কৌতূহলবশত তাতে হাত দেন। বস্তুটি কী তা বুঝবার চেষ্টা করার আগেই সেটি বিস্ফোরিত হয়।

এ সময় তার বাম হাতের কব্জি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরায় এনে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান- তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। ছেলেটি আহত হয়েছে জানিয়ে তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি