ডেস্ক রিপোর্ট:
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম
ব্রাঞ্চ ম্যানেজার।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে এমবিএ অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর ন্যূনতম আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা ও দলবদ্ধভাবে কাজের মানসিকতা থাকতে হবে।
কর্মস্থল
ঢাকা।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদনের পদ্ধতি
প্রার্থীরা অনলাইনের (https://bracbank.taleo.net/careersection/external/jobsearch.ftl?lang=en) মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
৩১ ডিসেম্বর, ২০২০।

























































