ডেস্ক রিপোর্ট:
আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য চান্দিনা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী চুড়ান্ত করেছে আওয়ামীলীগ ও বিএনপি।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে গণববনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।চান্দিনা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মো: শওকত হোসেন ভূইয়া। তিনি চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সক্রিয় সদস্য।
বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সারা বাংলাদেশে ৬১ টি পৌরসভার মেয়র পদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সব কিছু ঠিক থাকলে আগামী ১৬ জানুয়ারি অনষ্ঠিতব্য চান্দিনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে লড়বেন মো: শওকত হোসেন ভূইয়া আর বিএনপির মনোনয়ন পেয়েছেন আলমগীর খান।


















































