রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে, ইয়াবা ও অস্ত্রসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তার।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে রায়েরবাজারের পুলপাড় এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুই হাজার পিচ ইয়াবা, ছয় রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তারের কর্মকর্তা জনান, অভিযান চালা কালে পুলিশের অবস্থান টের পেয়ে তাদের উপর গুলি করতে চেয়েছিল মাদক ব্যবসায়িরা গার্মেন্টস ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রিতে জড়িত ছিলো এই চক্রটি।
























































