বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার দেবিদ্বারে বোস্টন স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন ও আলোচনা সভা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০২০

স্টাফ রিপোর্টারঃ

“নিরক্ষর থাকবো না -দেশের বোঝা হবো না” এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে বোস্টন স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে দেবিদ্বার পৌর এলাকার ফুল গাছ তলায় বোস্টন স্কুল এন্ড কলেজেরর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও রাকিব হাসান।

অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি ও প্রভাষক সাইফুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আলী জিন্নাহ, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এম এ মান্নান মনির।এসময় উপস্থিত ছিলেন, বন্ধন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আবদুল লতিফ মাষ্টার, বোস্টন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ শফিকুর রহমান, মির্জা ম্যানশনের স্বত্বাধিকারী মোহাম্মদ মির্জা তাজুল ইসলাম, ব্যাবসায়ী শাহজাহান সরকার ও শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি