মঙ্গলবার,১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় নারীর হাত বাধা লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০২০

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা সদর দক্ষিণে বোরকা পরিহিত হাত বাধা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ( ২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রাস্তার পাশে বোরকা পরিহিত এক নারীর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয় স্থানীয়রা। দুপুরে সদর দক্ষিণ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

এসময় পিবিআই, সিআইডি ও হাইওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা অন্য কোথাও হত্যার পর লাশটি এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।

সদর দক্ষিণ মডেল থানার পুলিশ পরিদর্শক কমল কৃষ্ণ ধর জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি