মঙ্গলবার,১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


শ্রীমঙ্গলে বিষাক্ত পটকা মাছ খেয়ে বউ-শাশুড়ির মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০২০

ডেস্ক রিপোর্ট:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিষাক্ত পটকা মাছ খেয়ে বউ এবং শাশুড়ির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৩ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন-উত্তর ভাড়াউড়া গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী সাহিদা বেগম ( ৪০) ও তার পুত্রবধূ নুরুননাহার (২৫)।

এ ঘটনায় নুরুন্নাহারের শিশুপুত্র নাঈম (৮) গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ওসি আব্দুস ছালেক বলেন, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বউ এবং শাশুড়ির মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে নেওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি