সোমবার,৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি


বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১২.২০২০

ডেস্ক রিপোর্ট:

কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এসময় ভাঙচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

শুক্রবার (২৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘কুষ্টিয়া জেলা সমিতি, ঢাকা’ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আজ আমরা এখানে দাঁড়িয়েছি। বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করার মাধ্যমে আমাদের স্বাধীনতার চেতনায় আঘাত হানা হয়েছে। মৌলবাদী শক্তি বাংলাদেশ নির্মূল না হওয়া পর্যন্ত ষড়যন্ত্র করতেই থাকবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানববন্ধন থেকে জেলা সমিতির পক্ষ থেকে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাবো, আসুন ঐক্যবদ্ধ হয়ে এ মৌলবাদী শক্তিকে দাঁতভাঙা জবাব দেই।

মানববন্ধনে জেলা সমিতির সভাপতি এম এ আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য দেন মহাসচিব রবিউল ইসলাম, সহ-সভাপতি জয়নাল আবেদীন, আজীবন সদস্য রুকনুজ্জামান, তানজিমা রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আমজাদ আলী খানসহ প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি