শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


করোনায় ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৪


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০২০

ডেস্ক রিপোর্ট:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৮৬৪ জন।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জানা গেছে, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২৩ পুরুষ ও সাত নারী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবাই মারা গেছেন। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ হাজার ৪২৮ জনে।

দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৮ হাজার ৯৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৮৫জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় ১৬৩টি ল্যাবরেটরিতে ৯ হাজার ৬৬১টি নমুনা সংগ্রহ ও ৯ হাজার ৯১২টি নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৩১ লাখ ৫৯হাজার ২৬০টি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি