শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মহাসড়কের পাশে অবৈধভাবে স্থাপনা বানালে জেল-জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১২.২০২০

ডেস্ক রিপোর্ট:

মহাসড়কের পাশে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করলে দুই বছর জেল ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান করে ‘মহাসড়ক আইন’ করতে যাচ্ছে সরকার। আজ সোমবার ( ২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।

সচিব বলেন, বর্তমানে ১৯২৫ সালে একটি অর্ডিন্যান্স দিয়ে সড়ক ও মহাসড়ক ব্যবস্থাপনার কাজ চলে আসছে। বর্তমানে অনেক সড়ক ও মহাসড়ক চার লেনের হচ্ছে। ফলে আগের আইন বাতিল করে নতুন আইন করতে হচ্ছে। এ আইন কার্যকর হলে সড়ক পরিবহণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসবে। দুর্ঘটনা অনেক কমে আসবে।

ড. খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, মহাসড়কে ত্রিচক্রযান চলতে পারবে না। কেউ মহাসড়কের ক্ষতি করলে তারও প্রতিকার ও শাস্তির ব্যবস্থা করা হয়েছে নতুন আইনে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি