শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


২০২০ সালে কুমিল্লায় জেলা প্রশাসনের অভিযানে ২ কোটি ১৪ লাখ টাকা রাজস্ব আয়


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১২.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা প্রশাসন ২০২০ সালে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ কোটি ১৪ লাখ ৭ হাজার ৭৭০ টাকা রাজস্ব আয় করেছেন। এ সময় ২ হাজার ৪৭১টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৭ হাজার ৬৮টি মামলায় ৮ হাজার ২৯৪ জনকে আসামি করে অর্থদন্ড প্রদান করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক নির্ধারিত প্রমাপ অনুযায়ী কুমিল্লা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আবুল ফজল মীরের তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা রক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ, মাদক চোরাচালান রোধ, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণে সমগ্র কুমিল্লা জেলা ও উপজেলায় ৫২ জন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এসব মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন জেলা আনসার ও পুলিশ বিভাগের সদস্যরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি