সোমবার,৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সিলেট রোটারি ক্লাবের ১০০ শীতার্তদের শীত বস্ত্র বিতরণ


সিলেট রোটারি ক্লাবের ১০০ শীতার্তদের শীত বস্ত্র বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০২১

ডেস্ক রিপোর্টঃ

রোটারি ক্লাব অব সিলেট হোয়াইট স্টোনের উদ্যোগে সোমবার (৪ জানুয়ারি) রাতে সিলেট নগরের বনকলাপাড়া এলাকায় শতাধিক শীতার্ত অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

ক্লাব প্রেসিডেন্ট আলাউদ্দীন শাব্বীরের সভাপতিত্বে ও প্রোগ্রাম চেয়ারম্যান আতিকুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ক্লাবের অনারারি মেম্বার ছামির মাহমুদ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন- শীতে অসহায় গরীব লোকজন কষ্ট পাচ্ছেন। রোটারি ক্লাবের মতো সেবামূলক ও সামাজিক সংগঠন এবং বিত্তবানদের এ মানুষগুলোর শীত নিবারণে এগিয়ে আসতে হবে। আমাদের সামান্য উদ্যোগই পারে একজন শীতার্ত মানুষকে উষ্ণতার পরশ দিতে।

এ সময় উপস্হিত ছিলেন- রোটারি ক্লাব সিলেট হোয়াইট স্টোনের জিএসআর পিপি মাহবুবুল হক চৌধুরী, পিপি তোফায়েল আহমদ, আগামী বছরের প্রেসিডন্ট (ইলেক্ট) জুনেদ আহমদ, পিপি হুমায়ুন কবীর স্বপন, ক্লাব ভাইস প্রেসিডেন্ট তাজউদ্দীন লস্কর তারেক, ক্লাব সেক্রেটারি হাজি আব্দুল খালিক, রোটারি ক্লাব অব সানসাইনের সেক্রেটারি মাহবুবুর রহমান চৌধুরী বাবু, রোটারি ক্লাব সিলেট হোয়াইট স্টোনের কোষাধক্ষ্য অ্যাডভোকেট মোস্তাক আহমদ, রোটারিয়ান এ এস আব্দুল্লাহ পাবলু, আব্দুস সামাদ তোহেল, শহীদুল হক, আশরাফ আমীন দিপু, আব্দুস সালাম কবির, টিপু, সুজিত দাস, বুরহান আহমদ, রাজু খান ও সাগর আহমদ প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি