মঙ্গলবার,১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঘুরতে নিয়ে গিয়ে ২ বন্ধু মিলে কিশোরীকে ধর্ষণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০১.২০২১

ডেস্ক রিপোর্টঃ

লালমনিরহাট সদর উপজেলায় ঘুরতে নিয়ে গিয়ে এক কিশোরীকে (১৬) গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্মল চন্দ্র রায় (২৮) ও আতিকুল ইসলাম (২৫) নামে দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে ওই কিশোরীর বাবা লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত নির্মলের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর এলাকায়। তার বাবার নাম ত্রিপদ রায়। আতিকুল ইসলামের বাবার নাম তৈয়ব আলী। তারা লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, নির্মল চন্দ্র রায় বৃহস্পতিবার দুপুরে তার প্রতিবেশী এক কিশোরীকে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা সড়ক সেতু ও রেল সেতু দেখানোর জন্য বেড়াতে নিয়ে আসেন। সেতুপাড়ে বেড়ানোর এক পর্যায় বন্ধু আতিকুলের সহায়তায় পাশের একটি গোডাউনে নিয়ে ওই কিশোরীকে গণধর্ষণ করেন।

পরে ভুক্তভোগী কৌশলে গোডাউন থেকে বেরিয়ে পাশের সেতুপাড়ের টোলপ্লাজায় দায়িত্বরত পুলিশ সদস্যকে বিষয়টি জানায়। পুলিশ তাৎক্ষনিকভাবে নির্মল চন্দ্র ও তার বন্ধু আতিকুলকে আটক করে। ভুক্তভোগীর বাবা মামলা দায়েরের পর পুলিশ তাদের গ্রেপ্তার দেখায়। ধর্ষণের শিকার কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। তিনি বলেন, ‘ভুক্তভোগীকে উদ্ধার করার পাশাপাশি মামলার দুই আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি