বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে চাকরির নিয়োগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০১.২০২১


লাইফস্টাইল ডেস্কঃ

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচিতে ‘কর্মসূচি সংগঠক’ পদে লোকবল নিয়োগ দেবে।

স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। প্রার্থীদের হাওর ও সমতলের আদিবাসী অঞ্চলে ব্র্যাকের মাঠ কার্যালয়ে চাকরি করতে আগ্রহী হতে হবে।

নিয়োগপ্রাপ্তদের আলােচনা সাপেক্ষে মাসিক বেতন নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী উৎসব ভাতা, আনুতােষিক, প্রদায়ক ভবিষ্যনিধি, স্বাস্থ্য এবং জীবন বীমা ও অন্যান্য সুবিধা দেয়া হবে।

আগ্রহীদের ২৩ জানুয়ারির মধ্যে careers.brac.net ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি