বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী


৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০২১

ডেস্ক রিপোর্টঃ

সারাদেশে একযোগে আগামী ৭ ফেব্রুয়ারি টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবিলার মতো টিকাদানেও আমরা সফল হবো।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে ঔষধ প্রশাসন টিকা ব্যবহারের উপযোগিতা সনদ দিয়েছে। এর ফলে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দেশে আসা ৫০ লাখ টিকা প্রয়োগে আর কোনো বাধা থাকল না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি