শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ল ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত


শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ল ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০১.২০২১

ডেস্ক রিপোর্ট:

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের (কওমি ছাড়া) চলমান ছুটি আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংশ্লিষ্ট সকলপক্ষের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত ভাবে এ তথ্য জানান।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ৩০ জানুয়ারি পর্যন্ত ছুটি ছিল, সেই ছুটি এবার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি