শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্যালট ছিনতাইয়ের অভিযোগে ৩ চেয়ারম্যানসহ আটক ৪


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০১.২০২১

ডেস্ক রিপোর্টঃ

তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় আজ শনিবার ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই ধাপের সবগুলো পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। ভোটের অনিয়ম ঠেকাতে সকালে ভোটের আগে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ময়মনসিংহের গৌরীপুরে পৌরসভা নির্বাচনে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে দুই চেয়ারম্যাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গৌরীপুর সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আলামিন জনি, অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, ছাত্রলীগ নেতা কাউসার মিয়া ও সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল আহমেদ।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম বলেন, ব্যালট পেপার ছিনতাইয়ের সময় তিন চেয়ারম্যানসহ চারজনকে আটক করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি