বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার চৌদ্দগ্রাম ও বরুড়া পৌরসভার নির্বাচন: শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০১.২০২১

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম ও বরুড়া পৌরসভার নির্বাচন চলছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। তৃতীয় ধাপে কুমিল্লার দুই পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচনে আইনশৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা মাঠে রয়েছে।

আজ শনিবার ( ৩০ জানুয়ারি) সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উঠস্থিতি বাড়তে থাকে। চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন এবং মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বগুড়া পৌরসভায় মেয়র পদে ৬ জন, ৫৯ জন সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি