শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেসবুক চালাতে বাধা দেওয়ায় তরুণীর আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০১.২০২১

ডেস্ক রিপোর্টঃ

মাদারীপুরের কালকিনিতে ফেসবুক চালাতে বাধা দেওয়ায় তনু (১৮) নামক এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। তনু উপজেলার রমজানপুর এলাকার উত্তর চড়াইকান্দি গ্রামের সঙ্করের মেয়ে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, ঘটনার দিন তনু বাড়ির সব কাজ রেখে ফেসবুকে ব্যস্ত ছিলেন। বিষয়টি দেখে তার বাবা তাকে বকাঝকা করে কাজ করতে বলেন এবং তার হাত থেকে মোবাইল ছিনিয়ে নেয়।এতে রাগন্বিত হয়ে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই তরুণী। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ নিহত তনুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিরউদ্দিন মৃধা বলেন, ‘আমরা খবর পেয়ে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। মেয়েটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা গেছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি