সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের কর্মী সভা ও শীতবস্ত্র বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০২১

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মেঘনা, তিতাস ও দাউদকান্দি উপজেলায় কর্মীসভা ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং হোমনায় পৌর নির্বাচনে আ’লীগ দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন কুমিল্লা উত্তর জেলা স্চ্ছোসেবকলীগ নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত উত্তর জেলাজুড়ে কর্মীসভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কুমিল্লা উত্তর জেলা শাখার সদস্য সচিব ও চেয়ারম্যান মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড.আহসানুল আলম সরকার কিশোরের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ।

সকালে মেঘনা উপজেলা পরিষদ মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কর্মীসভা ও অসহায়-শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বাবু নির্মল রঞ্জন গুহ বলেন, করোনা মহামারির সংকটময় মুহুর্তে আমরাই সাহস করে প্রথমে মাঠে নেমেছি। অসহায় মানুষের পাশে দাড়িয়েছি।

এরপর বিকেলে তিতাস উপজেলার ৩নং বলরামপুর ইউনিয়ন পরিষদ মাঠে কর্মীসভা ও অসহায়দের মাঝে শীত বস্ত্র,সেলাই মেশিন ও খেলাধুলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান অতিথি বাবু নির্মল রঞ্জন গুহ বলেন, দুর্যোগ, বন্যা ও জনগনের নানান বিপদে কিভাবে সাহায্য সহযোগিতা করতে হয় দেশ রতœ দেশ হাসিনা তা আমাদেরকে হাতে ধরে শিখিয়েছেন। এদেশের মানুষের জন্য তিনি দিন রাত আঠারো ঘন্টা পরিশ্রম করেন আর এখন তারুণ্যের দীপ্তে দেশ আলোকিত হচ্ছে তরুণরা নির্বাচনে দাঁড়িলেই জয় লাভ করে। মুরব্বিদের আশির্বাদ আর তরুণদের কর্মদক্ষতাই দেশ অনেক দুর এগিয়ে যাবে।

পরে সন্ধ্যায় হোমনা উপজেলায় কর্মীসভা ও পৌর নির্বাচনে আ’লীগ দলীয় প্রার্থী এড. মো: নজরুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ। এ সময় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ বলেছেন, হোমনার উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার প্রার্থী এড. মো: নজরুল ইসলামকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। এ সময় নৌকা প্রতিকের প্রার্থী এড. মো: নজরুল ইসলাম ভোটারদের উদ্দেশ্যে কথা বলেন।

পরে রাতে দাউদকান্দির ইলিয়টগন্জে প্রায় শতাধিক অসহায় ও প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র ও হুইল চেয়ার বিতরণ করেছেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ । আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কুমিল্লা উত্তর জেলা শাখার আহ্বায়ক মোঃ মোছলেহ উদ্দিন মোছলেমের সভাপতিত্বে ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কুমিল্লা উত্তর জেলা শাখার সদস্য সচিব ও চেয়ারম্যান মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড.আহসানুল আলম সরকার কিশোরের উপস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ।

কর্মীসভা, প্রচারণা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল,সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক ডাঃ আসাদুজ্জামান খান রিন্টু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আবু তাহের, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য এ্যাডভোকেট জাহিদুল আলম জাহিদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাষ্টার, ডাঃ রাজীব কুমার সাহা ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি