শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এক রশিতে গৃহবধূ ও যুবকের ঝুলন্ত লাশ: রহস্যজনক মৃত্যুর ঘটনায় আটক ২


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০২.২০২১

ডেস্ক রিপোর্টঃ

সাতক্ষীরার কলারোয়ায় মহিলা ও যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় জড়িত থাকায় নিহতের স্বামী ও তার ছোট দেবরকে আটক করেছে পুলিশ৷ সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে পৌর সদরের শ্রীপতিপুর নিহতের বাড়ি সংলগ্ন পাঁচিলের পাশে থেকে হত্যায় ব্যবহৃত রড ও আলামত উদ্ধার করেছে পুলিশ৷

আটককৃতরা হলেন নিহত ফাতেমার স্বামী বাকপ্রতিবন্ধী শেখ আহসান ও তার আপন ছোট ভাই শেখ আসাদ৷
এ ঘটনায় সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন বলেন, নিহত ফাতেমার সাথে দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল শ্যামনগর উপজেলার ধুমঘাট এলাকার জয়নাল পারের ছেলে নিহত করিম পারের সাথে৷ রাতে ফাতেমার শ্বশুরবাড়ির পরিত্যক্ত এক কক্ষে আপত্তিকর অবস্থায় দুজনকে দেখেন তার স্বামী৷ ফাতেমার বাক প্রতিবন্ধী স্বামী ও তার ছোট দেবর আসাদের সহযোগিতায় প্রথমে দুজনকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করে৷ পরে নিহত ফাতেমার গায়ে ব্যবহৃত কালো রঙের ওড়না ও গামছা দিয়ে গলায় বেঁধে দুজনকে এক আম গাছে নাটকীয়তা সাজাতে তাদের বেঁধে ঝুলিয়ে রাখে৷

এ ঘটনায় নিহত করিমপারের বাবা জয়নাল পার একটি মামলা দায়ের করেন তারই প্রেক্ষিতে ২৪ ঘণ্টার ভিতরে ঘটনায় জড়িত থাকা প্রধান ২ আসামিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ৷ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে৷

উল্লেখ্য. রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে কলারোয়ায় শ্রীপতিপুর এলাকা থেকে মহিলা ও যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি