রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


চলে গেলেন ঋষি-রণধীর কাপুরের ভাই রাজীব কাপুর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০২.২০২১

বিনোদন ডেস্ক:

ঋষি কাপুর এবং রণধীর কাপুরের ছোটভাই অভিনেতা রাজীব কাপুর মারা গেছেন। মঙ্গলবার সকালে হার্ট অ্যাটাক করলে রাজীব কাপুরকে হাসপাতালে নেয়া হয়। সেখানে পৌঁছানোর সাথে সাথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি টাইমস অব ইন্ডিয়াকে নিশ্চিত করে রণধীর কাপুর বলেন, ‘ছোটভাইকে হারালাম। ও আর নেই। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেও বাঁচাতে পারল না।’

রণধীর কাপুর আরও বলেন, ‘আমি হাসপাতালেই আছি। মরদেহ নেয়ার জন্য অপেক্ষা করছি।’

১৯৮৩ সালে রাজীব মেহরা পরিচালিত ‘এক জান হ্যা হাম’ সিনেমার মাধ্যমে বলিউডে ক্যারিয়ার শুরু করেন রাজীব কাপুর। ‘রাম ‘তেরি গঙ্গা মেইলি’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন ‘আসমান’, ‘লাভার বয়’ এবং ‘জবরদস্ত’ সিনেমায় কাজ করে।

এক বছরেরও কম সময় আগে কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর মারা গিয়েছিলেন। সেই শোক কাটিয়ে না উঠতেই কাপুর পরিবারের আরেক সদস্যের মৃত্যু হলো।

রাজীব কাপুর ‘প্রেম গ্রন্থ’, ‘রাম তেরি গঙ্গা মৈলি’, ‘এক জান হ্যায় হাম’, ‘আসমান’সহ বহু সিনেমায় অভিনয় করেছেন।

১৯৯০ সালে ‘জিম্মেদার’ সিনেমায় শেষবার দেখা গিয়েছিল রাজীব কাপুরকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি