রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » নতুন পরিকল্পনা নিয়ে ইতিহাস তৈরি করতে যাচ্ছে ‘টাইগার থ্রি’


নতুন পরিকল্পনা নিয়ে ইতিহাস তৈরি করতে যাচ্ছে ‘টাইগার থ্রি’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০২.২০২১

বিনোদন ডেস্ক:

বলিউডের সালমান খান অভিনীত অন্যতম ব্যবসাসফল ছবি ‘টাইগার’। খুব শিগগির এই তৃতীয় কিস্তির শুটিং শুরু করবেন এই অভিনেতা। তবে করোনার কারণে ছবিটির পরিকল্পনায় পরিবর্তন আসছে।

এর আগে নির্মাতারা দুবাইয়ে ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিংয়ের পরিকল্পনা করেছিলেন। কিন্তু দেশটিতে করোনা বেড়ে যাওয়ার কারণে ভিন্ন পথে হাঁটতে হচ্ছে। এখন ছবিটির নির্মাতারা দুবাইয়ের পরিবর্তে তুরস্কের ইস্তাম্বুলে শুটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

২০২০ সালের ডিসেম্বর থেকে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। আগামী মার্চে দুবাইয়ের শুটিংয়ের কথা ছিল। সালমান খানও শিডিউল নির্ধারণ করেছিলেন। কিন্তু সেখানে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস পরিকল্পনায় পরিবর্তন এনেছে। তারা ইস্তাম্বুলে নতুন লোকেশন বাছাইয়ের জন্য একটি টিম পাঠিয়েছে।

‘টাইগার থ্রি’ ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ। এই ফ্র্যাঞ্চাইজিটির প্রথম সিনেমা ‘এক থা টাইগার’ পরিচালনা করেন কবির খান। দ্বিতীয় সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’ পরিচালনা করেন আলী আব্বাস জাফর। তৃতীয় সিনেমাটিতে পরিচালকের আসনে থাকছে নতুন মুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি