রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


আর্থিক ক্ষতির সম্মুখে স্টুডিও বন্ধের সিদ্ধান্ত ডিজনির


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০২১

ডেস্ক রিপোর্টঃ

মহামারীর কারণে ডিজনিকে গত বছর তার বেশিরভাগ থিম পার্ক এবং মুভি স্টুডিওগুলো বন্ধ রাখতে হয়েছিল। ফলে তীব্র আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে হলিউডের অন্যতম বিখ্যাত চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠানটিকে।

‘আইস এজ’ এবং ‘রিও’র মত জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এনিমেশন চলচ্চিত্রগুলো নির্মিত হয়েছে এ স্টুডিওতে। বিনোদন অঙ্গনে কোভিড-১৯ মহামারীর প্রভাবের অংশ হিসেবে এবার এটি বন্ধের উদ্যোগ নেয়া হচ্ছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ওয়াল্ট ডিজনি তাদের এনিমেশন সিনেমা তৈরীর এ স্টুডিওটি বন্ধের ঘোষনা দিয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

“বর্তমান অর্থনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে, অনেক বিবেচনা ও মূল্যায়নের পরে আমরা ব্লু স্কাই স্টুডিওতে চলচ্চিত্র নির্মাণের কাজ বন্ধ করার মত কঠিন এই সিদ্ধান্তটি নিয়েছি,” এক বিবৃতিতে স্টুডিওর একজন মুখপাত্র এ কথা জানান।

ডিজনি, যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের গ্রীনিচ শহরে অবস্থিত এই স্টুডিওটির মালিকানা গ্রহণ করে ২০১৯ সালে। সে সময় তারা ৭১ বিলিয়ন ডলার চুক্তিতে আমেরিকার আরেকটি বহুজাতিক গণমাধ্যম কর্পোরেশন টুয়েন্টি-ফার্ষ্ট সেঞ্চুরি ফক্সেরও অধিগ্রহণ করেছিল।

মহামারীর কারণে ডিজনিকে গত বছর তার বেশিরভাগ থিম পার্ক এবং মুভি স্টুডিওগুলো বন্ধ রাখতে হয়েছিল। ফলে তীব্র আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে হলিউডের অন্যতম বিখ্যাত চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠানটিকে।

শোনা যাচ্ছে, ডিজনির এই পদক্ষেপ ৪৫০ জন কর্মচারীর ওপর প্রভাব ফেলবে।

ডিজনি পিক্সার এবং ডিজনি অ্যানিমেশন স্টুডিওগুলোও ডিজনির মালিকানাধীন। বৃহস্পতিবার সংস্থাটি তার ত্রৈমাসিক ফলাফলের প্রতিবেদন প্রকাশ করবে বলে জানায় রয়টার্স



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি