বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০২১

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা সদর দক্ষিণে ডাকাত সন্দেহে ৬ জনকে আটকের পর গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগ আনা হয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে মডেল থানার এস.আই খালেকুজ্জামান, এএসআই জহির ফোর্স নিয়ে জেলার সদর দক্ষিণ উপজেলার বেলতলী বাজার থেকে ৫ জন এবং ভোরে আরো একজনকে আটক করে। আটক ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, ওই রাতে আটকদের কাছ থেকে দেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে তালা ও গ্রিল ভাঙার কাটার, ছুরি, লোহার রড উদ্ধার করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চৌধুরী সময় সংবাদকে জানান, আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি