শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেয়ায় মাওলানাসহ আটক ২, আসামি আরও ৩


মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেয়ায় মাওলানাসহ আটক ২, আসামি আরও ৩


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০২১

ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বক্তাসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বড় রাজাপুর গ্রামের সিদ্দিকীয়া নূরানী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, ধর্মীয় বক্তা মাওলানা ইউনুস (৩৭), তিনি কবিরহাট উপজেলার সাদুল্ল্যাপুর গ্রামের আমিন উল্যার ছেলে। ইমরান হোসেন রাজু (২২), তিনি বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের আবুল বাশারের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় বক্তাসহ ২জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। পরে এ ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলার অভিযোগ পত্র দেয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি