শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পৌরসভা নির্বাচনে কাউন্সিলর হলেন বেয়াই-বেয়াইন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০২.২০২১

ডেস্ক রিপোর্টঃ

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন শেখ জাহাঙ্গীর হোসেন কালু। অপরদিকে পৌরসভার সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন নূরজাহান বেগম। এরা সম্পর্কে বেয়াই ও বেয়াইন।

শেখ জাহাঙ্গীর হোসেন কালু। পানির বোতল প্রতীকে তিন হাজার ২৩৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম জাহানুর হুসাইন পাঞ্জাবি প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৮২১ ভোট।

অপরদিকে নূরজাহান বেগম জবাফুল প্রতীকে পেয়েছে ১১ হাজার ৮৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জ্যোৎস্না আরা চশমা প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৮৬৮ ভোট।

এর আগে রোববার (১৪ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি