ডেস্ক রিপোর্ট:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের খালেদা আক্তার (১৮) নামে এক তরুণী মায়ের সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। রোববার ( ৭ মার্চ) গভীর রাতে রাজমিস্ত্রী কবির হাওলাদারের মেয়ে খালেদা আক্তার নিজ কক্ষে আত্মহত্যা করেছে।
বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, ঘরের লোকজন ফজরের নামাজ পড়তে উঠে খালেদাকে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে চিৎকার করে। এতে আশেপাশের লোকজন ছুটে এসে খালেদার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে থানায় খবর দিলে পুলিশ খালেদার মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে মায়ের সাথে অভিমান করে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে।


















































