শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সিলিণ্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ একই পরিবারের ৬ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৩.২০২১

ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। ফতুল্লার মাসদাইর এলাকায় সোমবার ( ৯ মার্চ)দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

এরই মধ্যে দগ্ধদের গুরুতর অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের গুরুতর অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সাজার্রি ইনস্টিটিউট এ ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- পোশাক কারখনারা শ্রমিক মো. মিশাল (২৬), তার স্ত্রী মিতা বেগম (২৩) কন্যা আফসানা আক্তার (৪) দেড় বছরের শিশু মিনহাজ, মিশালের দুই শ্যালক হোসিয়ারি শ্রমিক মো. মাহফুজ ও সাব্বির হোসেন (১৫)।

স্বজনেরা জানান, গ্যাসের চুলায় লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে ওই ফ্ল্যাটের বিভিন্ন কক্ষে জমাট বাঁধে। রাতে খাওয়ার পর পরিবারের কেউ সিগারেট অথবা মশার কয়েলের জন্য আগুন জ্বালালে মুহূর্তের মধ্যে ঘরে আগুন ধরে যায় এবং অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের পাঁচজন দগ্ধ হন।

নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তার আগেই আগুন নিভিয়ে ফেলে স্থানীয়রা। আগুনে ওই ফ্ল্যাটের অধিকাংশ আসবাবপত্র পুড়ে গেছে। এ ঘটনায় তদন্ত চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি