সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রয়াত সাংবাদিক বাচ্চু মিয়া বকাউলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৩.২০২১

বি এম মহিউদ্দিন মন্টি:

কুমিল্লা থেকে প্রকাশিত সাপ্তাহিক সময়ের পথ পত্রিকার সম্পাদক বাচ্চু মিয়া বকাউলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশের সাংবাদিক মহল, লেখক, কবি ও সম্পাদকবৃন্দ।

সাংবাদিক , চিকিৎসক, কৃষিবিদ প্রায়ত বাচ্চু মিয়া বকাউলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কবি দেলোয়ার হোসেন পলাশ।

উল্লেখ্য যে, সোমবার ( ৮ মার্চ) রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন….।

গতকাল (৯ মার্চ) সকালে কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গনে প্রায়ত বাচ্চু মিয়া বকাউলের জানাজা অনুষ্ঠিত হয়, পরে তার গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি