শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পুলিশ সেজে ছিনতাই কর ,অতপর ৩জনকে আটক করেছে পুলিশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৩.২০২১

ডেস্ক রিপোর্ট:

ফরিদপুর জেলার ভাঙ্গা ও আশপাশের এলাকায় পুলিশ সেজে ছিনতাইয়ের কয়েকটি ঘটনায় শাকিল আহমেদ রুবেলসহ তিনজনকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সামনে ও পেছনে পুলিশ লেখা দুটি মোটরসাইকেল, হাতকড়া, ওয়াকিটকি, জ্যাকেট উদ্ধার, স্বর্ণালংকার ও ১৫টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

রোববার (১৪ মার্চ) দুপুরে ফরিদপুর জেলা পুলিশের কনফারেন্স রুমে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।

তিনি জানান, গত ২ মার্চ ভাঙ্গা-পুকুরিয়া সড়কের মধ্যবর্তী স্থানে অটোবাইকের গতিরোধ করে নিজেকে পুলিশ পরিচয় দেন শাকিল আহমেদ। পরে গালাগাল করে অটোচালককে তাড়িয়ে দেন। পরে নারী যাত্রীকে জবরদস্তি করে মোটরসাইকেলে তুলে নিয়ে ফাঁকা জায়গায় নিয়ে যান এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেন। এ ঘটনায় ওই নারী থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্তে নেমে এমন আরও কয়েকটি ঘটনার সন্ধান পান। গত ১২ মার্চ পুলিশ শাকিলকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তির ভিত্তিতে ১৩ মার্চ মাদারীপুরের রাজৈর থেকে চক্রে আরেক সদস্য সঞ্জয় হালদারসহ দুজনকে আটক করে। তারা চলতি মাসে বিভিন্ন স্থানে অর্ধডজনের বেশি ঘটনা ঘটিয়েছেন বলেও জানায় পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি