শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আড়াই ঘণ্টা বিদ্যুতের তারে ঝুলে ছিল মরদেহটি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৩.২০২১

ডেস্ক রিপোর্ট:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের কামারপাড়া চারমাথা এলাকায় বিদ্যুৎ লাইনের সংযোগ দিতে গিয়ে তৌহিদুল ইসলাম (২৩) নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি উপজেলার মর্ণেয়া ইউনিয়নের খলিফাবাজার চৌদ্দমাথা এলাকার টেক্কা মিয়ার ছেলে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পল্লীবিদ্যুৎ সমিতি-১ (গঙ্গাচড়া) এর এজিএম প্রণব কুমার দে জানান, গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নে বিদ্যুতের নতুন সংযোগ স্থাপনের কাজ পেয়েছে মেসার্স নাহার কন্সট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইনম্যান তৌহিদুল ইসলাম সোমবার সকালে বিদ্যুতের লাইনে কাজ করছিলেন। এ সময় পল্লী বিদ্যুতের সুভারভাইজার ফজলু মিয়া লাইন চালু করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। সুপারভাইজার ফজলু মিয়ার দায়িত্বে অবহেলার কারণে এমন দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি